বহরমপুরে নির্বাচনী প্রচারে এসে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন ইউসুফ পাঠান

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটের ইউসুফ পাঠান বহরমপুরের ঋত্বিক সদন হলে মুর্শিদাবাদ জেলা তৃণমূল আইএনটিটিইউসি ডাকে নির্বাচনী কর্মীসভায় এসে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করলেন এবং ইউসু পাঠান তার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার সাধারণ মানুষকে জানালেন যাতে সাধারণ মানুষ ইউসুফ পাঠানের সঙ্গে যোগাযোগ করতে পারে। ইউসুফ পাঠানের হোয়াটসঅ্যাপ নম্বরটি মাইকে ঘোষণা করেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার। কর্মসূচি শেষে ইউসুফ পাঠান দিলীপ ঘোষের করা মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন আমি গুজরাটের ছেলে কিন্তু বহরমপুরে এসে সাধারণ মানুষ আমাকে নিজের করে নিয়েছে। সাধারণ মানুষের মনে আমি গেঁথে গিয়েছি। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *