রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফুটপাতের উপর জবর দখল করে থাকা দোকান ভেঙে ফেলল প্রশাসন এবং ফুটপাত দখল মুক্ত করল পাশাপাশি শহরের মোহনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার হকারদের প্রশাসনের পক্ষ থেকে আজ হুঁশিয়ারি দেওয়া হল যাতে তারা ফুটপাত বা সরকারী জায়গা দখল করে না রাখে। আজকের এই দখল মুক্ত অভিযানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং বহরমপুর থানার পুলিশ।
Posted inউত্তরবঙ্গ আপডেট