বহরমপুরে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন বিজেপি প্রার্থী নির্মল সাহা

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বহরমপুর শহর জুড়ে, উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহার মতে এটি একটি সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির গণসম্পর্ক নেই আমি ধর্মীয় ভাবাবেককে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। বিশ্ব হিন্দু পরিষদের এই শোভাযাত্রায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র এবং বিশ্ব হিন্দু পরিষদের একাধিক কর্তা ব্যক্তিরা। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *