বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ একাধিক
সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চর পক্ষ থেকে আসানসোলের বার্নপুর ত্রিবেণী মোড় থেকে চিত্রা মোড় পর্যন্ত রেলি করেন সনাতন ধর্মাবলম্বী মানুষজনেরা। এইদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে “হরে কৃষ্ণ হরে রাম” বলে খোল করতাল নিয়ে রেলি করতে দেখা যায়।

সনাতনীদের মিছিলে দেখা যায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসানসোল বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখার্জী, অভিজিৎ রায় সহ বিজেপি কর্মীদের।
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কড়া সমালোচনা করে অগ্নিমিত্রা পাল বলেন হিন্দুদের উপর এই অমানবিক অত্যাচার মেনে নেওয়া হবে না। বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে সন্ন্যাসীদের মুক্তি দেওয়া। ভারত সরকারকেও দ্রুত এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *