বাড়িতে কেক তৈরি করে পড়াশোনার খরচ জোটালেন কলেজ ছাত্রী

সুলেখা চক্রবর্তী, শ্যামপুর, হাওড়া:- বড়দিন কেটে যাওয়ার পরেও সাধারণত এই সময়টায় কেকের চাহিদা থাকে তুঙ্গে। বর্ষ শেষের ২৫শে ডিসেম্বর থেকে নতুন বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত কেকের ব্যাপক চাহিদা কাকে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। কিন্তু যত দিন যাচ্ছে ততই বেকারি তৈরি কেকের চেয়ে ঘরে তৈরি কেকের চাহিদা দেখা যাচ্ছে। আর বাজারের এই চাহিদা কথা মাথায় রেখে বাড়িতে বসে কেক তৈরি করে নিজের বি এডের ভর্তির খরচ তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন হাওড়ার শ্যামপুরের রাধানগর গ্রামের মৌপিয়া মন্ডল। জানা গিয়েছে,”ভূগোলে অনার্স নিয়ে বিএ পাস করার পর বিএডের জন্য ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলেও অন্তরায় হয়েছিল আর্থিক সমস্যা। আর এক্ষেত্রে বাড়িতে খাওয়ার জন্য কেক তৈরি করলেও কাজে বিপণন করা যায় এবং সেই অর্থ যে কাজে লাগানো যায় এই বিষয়টি মায়ের কাছ থেকে শুনে ঘরের মধ্যেই থাকা বিভিন্ন সরঞ্জাম দিয়ে  বিভিন্ন সাইজের প্রচুর কেক তৈরি করেছিলেন ওই ছাত্রী। বড়দিনের আগে থেকেই সেই কেক বিক্রি করে যা আয় হয়েছে তা দিয়ে, বিএডে ভর্তির কয়েক হাজার টাকা সংকুলান হয়েছে বলে জানিয়েছে। আর ঘরের মেয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মা-বাবা থেকে শুরু করে বিশিষ্টজন শ্রীধর মন্ডল ও।শুধু তাই নয়,”এলাকায় রীতিমতো সুনাম কুড়িয়েছে মৌপিয়া কেকের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *