বাড়ির পাশে খেলতে গিয়ে মহানন্দা নদীর জলে ডুবে মৃত্যু হল এক শিশুর

তন্ময় মাহারা: মালদা:- বাড়ির পাশে খেলতে গিয়ে মহানন্দা নদীর জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুখুরিয়া থানার এলাহাবাদ এলাকায়। মৃত শিশুর নাম নূর সালাম বয়স এক বছর। পরিবারের রয়েছে বাবা মোঃ আকাশ আলী, মা রাখি বিবি। নূর সালামরা দুই বোন এক ভাই। নুর পরিবারের সব থেকে ছোট। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল দুপুরে বাড়ির পাশে খেলা করছিল নূর সালাম নামে ওই শিশু। বাড়ির সাথে লাগোয়া রয়েছে মহানন্দা নদী সেই সময় মহানন্দা নদীর জলে ডুবে যায় ওই শিশু বলে জানা যায়। গতকাল থেকে খোঁজাখুঁজি করার পর অবশেষে আজ সকালে বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে হাটখোলা স্কুল ঘাট এলাকায় ওই শিশুর মৃতদেহ নদীর জলে ভাসছে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুর পরিবার সহ গোটা এলাকায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *