বাড়ির পাশে জায়গা দখলের পাশাপাশি গোবর রাখাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী সংঘর্ষ

তন্ময় মাহারা: মালদা:- বাড়ির পাশে জায়গা দখলের পাশাপাশি গোবর রাখাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী সংঘর্ষে আহত দুই পরিবারের মোট চার মহিলা সহ মোট পাঁচজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত রামকেলি এলাকায়। আহতরা হল রাজকুমার ঘোষ বয়স(৪০) বছর।সোমা ঘোষ বয়স বয়স(৩৫)বছর। চন্দনা ঘোষ বয়স(২৪)বছর। পলি ঘোষ বয়স(৩৫)বছর। অপরদিকে গীতা ঘোষ বয়স(৪০)বছর। আহতরা প্রত্যেককে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রাজকুমার নিজের জায়গাতেই গোবর ফেলছিল আজ সকালে। সেই সময় প্রতিবেশী রাজীব ঘোষ বাধা দেয়। এই বাধা দেওয়াকে কেন্দ্র করেই শুরু হয় দুই পক্ষের মধ্যে প্রথমে গালাগালি। তারপরেই একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় প্রত্যেককে উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সকলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *