বারাবনিতে আদিবাসী যুবতীকে শোষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

কৌশিক মুখার্জী: বারাবনি:-

বারাবনি থানার অন্তর্গত দোমহানি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় এক বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে এক আদিবাসী যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে শোষণের অভিযোগ উঠেছে।অভিযুক্ত ব্যক্তি নিজের পরিচয় গোপন করে আনোয়ার থেকে আশিস নাম ধরে পাণ্ডেশ্বরের শ্যামসুন্দরপুরের ওই যুবতীর সঙ্গে প্রথমে বিয়ে করে এবং পরে তার শোষণ করে বলে অভিযোগ। যুবতীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, যুবতী তার অভিযোগে উল্লেখ করেছেন যে প্রায় এক বছর আগে শ্যামসুন্দরপুরে অভিযুক্ত তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং তাকে বিয়ে করে। এরপর দোমহানিতে একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকার সময় অভিযুক্ত যুবতীর শোষণ করে। পরে জানা যায়, অভিযুক্ত ইতিমধ্যেই বিবাহিত এবং তার প্রথম স্ত্রী ও ১৪ বছরের একটি সন্তান রয়েছে।এই তথ্য প্রকাশ্যে আসার পর যুবতী বারাবনি থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার তাকে আসানসোল আদালতে পেশ করে। পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন জানালেও আদালত অভিযুক্তকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গেছে, যুবতীর বর্তমান বয়স ১৮ বছর ৩ মাস। ঘটনার সময় তিনি নাবালিক ছিলেন, ফলে মামলাটি পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে।
প্রাথমিক তদন্তে অভিযুক্তের আসল নাম আনোয়ার বলে জানা গেছে। তিনি সীতারামপুর এলাকার বাসিন্দা বলে পুলিশের তথ্য। পুলিশ এই ঘটনার গভীর তদন্তে নেমেছে। ডিসি (পশ্চিম) সন্দীপ কাররা জানিয়েছেন, “যুবতীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে জোর দিয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *