বারাবনির চরণপুরে ফের ধস, ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ

কাজল মিত্র: বারাবনি:- দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরনপুর হাট তলায় শুক্রবার রাত্রি হঠাৎ করেই ধসের কবলে একটি দোকান ক্ষতিগ্রস্থ হয়। যদিও সেই সময় দোকানের মধ্যে কেও না থাকার কারনে কোন হতাহত হয়নি, তবে ঘটনাটি  দিনের বেলায় হলে অনেক লোকের মৃত্যু আশঙ্কা ছিল বলে মনে করছেন স্থানীয়রা।দোকানের দেওয়ালের চারদিকটা মাটির তলায় বসে যায় ।তবে  এই ঘটনার পর নিয়ে বিভিন্ন সম্প্রদায় মানুষ চরনপুর হাট তলায় এসে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে।

এই বিক্ষোভে সামিল হোন সিন্টু ভূঁইয়া ,সুমন্ত বাউরি,নয়ন গোঁফ সহ আরো অনেকে।

এদিন সিন্টু ভূঁইয়া জানান ইসিএল কর্তৃপক্ষ নিজের মনমর্জি এই এলাকায় সার্ভে করে কারোর ঘরে ৪০ হাজার কারোর ঘরে ৮০ হাজার টাকা করে দেবার কথা জানান কিন্তু এই টাকা দিয়ে কি আদৌ কারো বাড়ি বানানো যাবে । সিঁটু ভূঁইয়া জানান এই সকল গরিব মানুষেরা বহু বছর ধরে এখানে বসবাস করছে, আজ তাদেরকে সরিয়ে নিজের মরমর্য করে কয়লা উত্তোলন করার চেষ্টা করছে ই সি এল  কর্তৃপক্ষ সেটা তিনি হতে দেবেন না। হ্যাঁ কয়লা উত্তোলন করুক সেটা চায় কিন্তু যাদের যেটা হক টাকা সেটা মিটিয়ে তবেই উত্তোলন করা হোক।

এই ঘটনার পর স্থানীয় চরনপুর হাটতলার মানুষেরা আতঙ্কে দিন গুনছে কিভাবে ধস হল এখনো সেটা বোঝা যাচ্ছে না তবে অফিসিয়াল কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে যদি সূরাহ না হয় তাহলে তারা  মাইন্স বন্ধ করতে বাধ্য হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *