বারাবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান

কৌশিক মুখার্জী: বারাবনি:-

রাজের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় বারাবনি ব্লক কার্যালয়ে পালিত হলো মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম জয়ন্তী দিবস।আজ ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী দিবস সেই উপলক্ষে বারাবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।একই সাথে এদিন বারাবনি ব্লকের বিভিন্ন স্কুলের মেধা ছাত্র-ছাত্রীদের শংসাপত্র তুলে দেওয়া হয়।
তাছাড়া এদিন দুয়ারে ড্রাইভিং লাইসেন্স নামক এক কর্মসুচি রাখা হয়।যেখানে সরাসরি উপভক্তারা লাইসেন্স এর জন্যে আবেদন করতে পারবে।এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়,সালানপুর এরিয়া জিএম ওয়াই.পি.কে সিং,এসিপি ট্র্যাফিক সৌরভ চৌধুরী,বারাবনি বিডিও শিলাদিত্য ভট্টাচার্য,সি আই হীরাপুর অশোক সিনহা মহাপাত্র,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং,বারাবনি থানা ইনচার্জ মনোরঞ্জন মন্ডল সহ আরো অনেকে।এদিন উপস্থিত অতিথিবৃন্দ সকলে গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন।
তারপরে এলাকার ৩০ জন ছাত্র ছাত্রী দের হাতে পুরস্কার এবং শংখাপত্র তুলে দেওয়া হয়।এদিন মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন, এবং সকল রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ ।
তাছারা দুয়ারে ড্রাইভিং লাইসেন্স এর কর্মসূচিতে উপভোক্তাদের হাতে লার্নার তুলে দেওয়া হয় ।

এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জানান আজ মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী দিবস এই উপলক্ষে বারাবনি পঞ্চায়েত সমিতি কার্যালয় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। একই সাথে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ পরীক্ষার্থী দের শংসাপত্র তুলে দেওয়া হয়।। সমিতির গোটা এক বছরের কাজে নিরিখের পত্রিকা প্রকাশিত করা হয়। তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এলাকায় বহু কাজ হয়েছে সেসব কাজের খতিয়ান গুলো এই পত্রিকার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *