বারাবনি বিধানসভায় তৃণমূলের জয়জয়কার,তবে সালানপুরে পাঁচটি পঞ্চায়েতে হার তৃণমূলের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়।শত্রুঘ্ন সিনহা প্রায় ৫৯হাজার ৫৬৪ভোটে জয়লাভ করেন।জয়ের ব্যাবধানে ৭টি বিধান সভার মধ্যে প্রথম রয়েছেন পাণ্ডবেশ্বর বিধানসভা তারা প্রায় ৪০ হাজার ২৫টি ভোটে শত্রুঘ্ন সিনহাকে লিড দিয়ে জয়ী করেন।তবে দ্বিতীয়স্থানে রয়েছে বারাবনি বিধানসভা যারা শত্রুঘ্ন সিনহাকে প্রায় ২৫হাজার ৫২৩টি ভোটে লিড দেয়।তবে বারাবনি বিধানসভার মধ্যে ফলাফল ভালো হলেও ভালো হয়নি সালানপুর ব্লকের ফলাফল।বারাবনি বিধানসভার মধ্যে রয়েছে তিনটি ব্লক চিত্তরঞ্জন, সালানপুর ও বারাবনি। চিত্তরঞ্জন রেল শহর সেখানে জনসংখ্যা কম হলেও তৃণমূল প্রায় এক হাজারের বেশি ভোটে লিড করে।বারাবনি ব্লকে ৯টি পঞ্চায়েত রয়েছে যার মধ্যে তৃণমূল ৮টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়।শুধুমাত্র বারাবনি পঞ্চায়েতে হারের সমূখীন হতে হয় তৃণমূল কংগ্রেসকে, বারাবনি ব্লক থেকে তৃণমূল প্রায় ১৯হাজার ভোটে লোকসভা প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জয়ী করেন।কিন্তু এবার ফলাফল ভালো হয়নি সালানপুর ব্লকে।সালানপুর ব্লকে ১১টি পঞ্চায়েত রয়েছে যার মধ্যে ৫টি পঞ্চায়েতে হার হয়েছে তৃণমূল কংগ্রেসের।এবং ৬টি পঞ্চায়েতে জয়ী হয় তৃণমূল।তবে হারের সমূখীন পঞ্চায়েত গুলি হলো এথোড়া পঞ্চায়েত যেখানে তৃণমূল কংগ্রেস প্রায় ৮৯ ভোটে হারের সমূখীন হয়।ফুলবেড়িয়া বলকুন্ডা পঞ্চায়েতে প্রায় ৩৭৭ভোটে হার হয় তৃণমূল কংগ্রেসের।বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েতে ৩১৩টি ভোটে হার তৃণমূলের।তাছাড়া সালানপুর পঞ্চায়েতে ৩৯৮ভোটে হার হয় তৃণমূলের।এবং দেন্দুয়া পঞ্চায়েতে সেখানেও ২৬৮ ভোটে হার তৃণমূলের।দেন্দুয়া পঞ্চায়েতে হার হলেও কিন্তু প্রতিবারের মত এইবারও সন্মান রক্ষা করলো দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত বাথনবাড়ি ৪৫ নম্বর বুথ,সেখানে ১৭৮ ভোটে তৃণমূলের জয় হয়।তাছাড়াও দেন্দুয়া পঞ্চায়েতের সিদাবাড়ি বাসকেটিয়া ৪৪ নম্বর বুথে ১২২ ভোটে তৃণমূলের জয়।এবং মহেশপুর শ্রীরামপুর ৪৮নম্বর বুথে ১৫৩ভোটে জয় হয় তৃণমূল কংগ্রেসের।ন্যাকড়াজড়িয়ার ৪৯ নম্বর বুথে ৯টি ভোটে জয় হয় তৃণমূলের।তবে হিন্দুস্তান কেবেলসের দুটি বুথে ৫৪ ভোটে জয়ী তৃণমূল।আল্লাডি পঞ্চায়েতে ১২৭৫ভোটে জয়ী তৃণমূল।আছড়া পঞ্চায়েতে ৫৩০ ভোটে জয়ী তৃণমূল।উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েতে ২০৪১ভোটে জয়ী তৃণমূল।কল্যা পঞ্চায়েতে ১০৪৮ভোটে জয়ী তৃণমূল।সামডি পঞ্চায়েতে ৬৬০ভোটে জয়ী তৃণমূল।এবং রূপনারায়ানপুর পঞ্চায়েতে ৬৮০ভোটে জয়ী তৃণমূল।ব্লকে এত কাজ এত উন্নয়নের পরেও এই ফলাফলে হতাশ তৃণমূল নেতৃত্বরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *