বারাবনি ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপিষ্ঠা মন্ডল পাড়ায় সোলার পাম্পের উদ্বোধন

বারাবনি ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপিষ্ঠা মন্ডল পাড়ায় সোলার পাম্পের উদ্বোধন

কাজল মিত্র: বারাবনি:- বারাবনি ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপিষ্ঠা মন্ডল পাড়ায় আনুষ্ঠানিক ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে একটি সোলার পাম্পের উদ্বোধন করা হলো।যা প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে।
বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জানান এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি জলের সমস্যা ছিল তবে কিছুদিন আগেই ওই গ্রামে পাড়ায় সমাধান অনুষ্ঠিত হয়েছিল স্থানীয় মানুষের চাহিদা ছিল যে পানীয় জলের জন্য একটি সবমার্সেবেল পাম্প। সেইমত বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় আজকে তার উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানের বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং ছাড়াও উপস্থিত ছিলেন জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত ও স্থানীয় বাসিন্দা পঞ্চায়েতে সদস্যরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *