বারাবনি ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে বাম কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খান

কৌশিক মুখার্জী: বারাবনি:- একাধারে চলছে  গ্রীস্মের দাবদাহ,এর ওপর শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচী। তবে প্রকৃতির উত্তাপকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারের উত্তাপই ছড়িয়ে দিচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে। আগামী ১৩ ই মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট।তাই জমে উঠেছে নির্বাচনী প্রচার।শাসক বিরোধী উভয় পক্ষই জোরকদমে নির্বাচনী প্রচার করছেন।মঙ্গলবার বারাবনি ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন আসানসোল লোকসভার কেন্দ্রের বাম কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খান।এদিন বারাবনি ব্লকের দোমহানি বাজার,বারাবনি রেলগেট এলাকা সহ বিভিন্ন এলাকায় হুড খোলা গাড়িতে প্রচার করলেন জাহানারা খান।

প্রচারে ভালোই সাড়া পাচ্ছেন জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান।প্রার্থী জাহানারা খান বাংলা নতুন বছরের শুভেচ্ছা বার্তা দেন লোকসভা কেন্দ্রের মানুষদের।তিনি আরও বলেন প্রচন্ড গরমের মধ্যেও মানুষজন আসছেন এবং এই গরমের মধ্যেও আমাদের দুহাত তুলে আশীর্বাদ ও করছেন। নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সাম্প্রদায়িকতার শক্তিকে পরাজিত করার জন্য এবং দেশকে রক্ষা করার জন্য সমস্ত মানুষ যেন এগিয়ে আসে। এদের থেকে রক্ষা পেতে একমাত্রই দল যা হচ্ছে কাস্তে হাতুড়ি তারা। এইবার ভোট হবে বিজেপির বিপক্ষে সাধারণ খেটে খাওয়া মানুষ তার বিরুদ্ধে লড়াই করবে। কারন নির্বাচনীয় বন্ড এর মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। গোটা দেশটাকে বিজেপি বিক্রি করে দিতে চাইছে। মানুষের মধ্যে বিভাজন তৈরি করার সৃষ্টি করছে বেকার যুবকদের কাজ নেই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া মহিলাদের নিরাপত্তা নেই । আমরা যেখানেই যাচ্ছি সেখান থেকে মানুষদের একটা কথাই বেঁচে আসছে পানীয় জল কিন্তু পানীয় জল পাবে কোথা থেকে? জলস্তর অনেক নিচে নেমে গেছে। তার কারণ অবৈধভাবে বালি তোলার জন্য। আমাদের সময় পানীয় জলের লাইন একটা নির্দিষ্ট ধাপ ছিল। একটা এলাকায় এতগুলো বাড়ি আছে তার জন্য এত পানীয় জল লাগবে সেই হিসেবে কলের লাইন দেওয়া হতো। কিন্তু এখন তৃণমূলের জমানায় অফিসে টাকা দাও বাড়িতে কলের লাইন ঢুকে যাবে। যার জন্য জলের সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। যাদের পয়সা আছে তারা পাম্প লাগিয়ে জল টেনে নিচ্ছে কিন্তু গরিব খেটে খাওয়া মানুষরা জল পাচ্ছে না। প্রত্যেকটা মুসলিম এরিয়াতে আমাদের কাছে এসে বলছে দিদি আমাদের জলের সমস্যা মেটান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *