বার্নপুরে নির্বাচনী প্রচার করলেন শত্রুঘ্ন সিনহা

কৌশিক মুখার্জী: আসানসোল:- ১৪৩১ সালের শুভ আগমনে গ্রীষ্মের দাবদাহ হাড়ে হাড়ে  টের পেয়েছে আসানসোল শিল্পাঞ্চলের মানুষ। নতুন বছর শুরু হতে না হতেই তাপমাত্রার পারদ চড়ছে দিন দিন।আগামী ১৩ ই মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট।তাই জমে উঠেছে নির্বাচনী প্রচার।শাসক বিরোধী উভয় পক্ষই জোরকদমে নির্বাচনী প্রচার করছেন। গ্রীস্মের দাবদাহ থেকে রেহাই পাওয়ার জন্য হুড খোলা গাড়ি চেপে আসানসোলের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা নির্বাচনী প্রচার সারলেন। বুধবার সন্ধ্যায় বার্নপুর স্টেশন রোড হয়ে রামবাঁধ, পুরানহাট, বাসস্ট্যান্ড সহ বার্নপুর শহরের ভিভিন্ন এলাকায় হয়ে বার্নপুর বারিময়দান পর্যন্ত নির্বাচনী প্রচার করলেন তৃণমূল প্রার্থী।উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, ভি শিবদাসন দাশু,অশোক রুদ্র সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মীসমর্থকেরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *