বার্নপুর রিভারসাইড এলাকায়  আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

কৌশিক মুখার্জী: আসানসোল:- রক্তদান মানে জীবন দান। কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্ত ব্যাংক গুলিতে।থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।ঘাটতি দেখা দেয় সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলোতে।এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল বিজয়পাল মেমোরিয়াল বি.এড কলেজ, প্রমোথনাথ দাস আক্যাডেমি অফ নার্সিং কলেজ এবং পি.এন.দাস ডি.এড কলেজ।পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুর রিভারসাইড এলাকায় শুক্রবার আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি ও কলেজের কর্ণধার সুপ্রিয় দাস, রক্তদান আন্দোলনের অন্যতম মুখ প্রবীর ধর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরে কলেজের প্রচুর ছাত্রছাত্রী রক্তদান করেন প্রায় ৭০জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সবার উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *