বালির গাড়িতে চাপা পড়ে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

        শুরু হয়েছে নদী থেকে অবৈধভাবে বালি তোলা। এবার সেই বালির গাড়িতে চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পাগলা গোপ। ঘটনাটি আসানসোলের কেন্দা ফাঁড়ির চিচুুড়িয়া ডাঙ্গালপাড়ায়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে  জামুরিয়া থানা ও কেন্দা ফাঁড়ির পুলিশ উপস্থিত হলে উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। হামলার ঘটনায় জামুরিয়া থানার এএসআই বিপিন পাল, কেন্দা ফাঁড়ির কনস্টেবল কোবির খান সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। গুরুতর অবস্থায় বিপিন বাবুকে চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে  পাঠানো হয়। ময়না তদন্তের জন্য পুলিশ মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি পাহারার পাশাপাশি জামুরিয়া থানার পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের উপর হামলা করার অভিযোগে কয়েকজন গ্রামবাসীকে আটক করা হয়। এলাকা এখনো থমথমে আছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *