বালির ডাম্পারের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

কৌশিক মুখার্জী: রাণীগঞ্জ:-

শনিবার দামোদর নদ থেকে ইসিএল সাইডিংয়ে এ বালি নিয়ে যাওয়ার সময় অমৃতনগর কোলিয়ারির কাছেই বেহাল রাস্তার মধ্যে নাতির সঙ্গে স্কুটিতে করে পুজো করতে গিয়েএক বৃদ্ধা মহিলা বছর ৫৭ বছরের চিন্তা দেবী গেনেরি নামের এক বৃদ্ধা মহিলার বালি বোঝায় ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনাস্থলে পথ অবরোধ করে ক্ষতিপূরণের দাবি ও সেই রাস্তা দিয়ে বালি চলাচল করা যাবে না ও অন্য ভারী পণ্যবাহী যান চলাচল করা যাবে না ও রাস্তাটিকে মেরামত করতে হবে, এই দাবি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিন বালি বোঝায় পাঁচটি ডাম্পারে ও ঘাতক ডাম্পার এর মধ্যে ব্যাপকভাবে ভাঙচুরও চালিয়েছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। এলাকার বাসিন্দাদের দাবি বারংবার তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েও কাজ হয়নি উল্টে ভারী যানবাহন চলাচল করছে বেপরোয়া ভাবে। এদিন বেশ কয়েকজন ব্যক্তি ও মৃতের পরিজন দাবি করে যে ডাম্পারচালক এই ডাম্পারটি চালাচ্ছিলেন তিনি মধ্যপ অবস্থায় ছিলেন পাশাপাশি সঙ্গে ছিল না কোন ডাম্পারের খালাসি। আর যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেই অংশটিও বেহাল রাস্তা হয়ে রয়েছে, যে কারণে ওই বৃদ্ধা মহিলা সেখান দিয়ে গেলেও যান নিয়ন্ত্রণ করা যায়নি, বেহাল রাস্তায়ও অনেকটা এই দুর্ঘটনার জন্য দায়ী বলেই দাবি করেছেন তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *