বালীতে দুর্গা পুজোর উদ্বোধন ও কৃতি ছাত্রছাত্রী সংবর্দ্ধনা

কৌশিক ঘোষ,হাওড়া:– সোমবার সন্ধ্যায় হাওড়ার বালীর কামারপাড়া সর্ববজনীন পুজো কমিটির ২৫ তম বছরের দুর্গাপুজার সূচনা করলেন বালীর বিধায়ক ডা: রাণা চ্যাটার্জী, অভিনেত্রী শ্রীপর্ণা রায় সহ হাওড়া পৌরনিগমের প্রাক্তণ পোরপিতা প্রবীর রায় চৌধুরি, প্রানকৃষ্ণ মজুমদার সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বালির কামারপাড়া সার্বজনীর পুজো কমিটি বালী শক্তিসাধনাগার পরিচালিত।এবছর রজতজয়ন্তীবর্ষে দ্বাদশ শিবলিঙ্গের আদলে মন্ডপ নির্মান করেছেন বালীর কামারপাড়া সর্ব্বজনীন পুজো কমিটির কর্মকর্তারা। পাশাপাশি সমাজ সচেতনতা ও পরিবেশ সচেতনতা তথা পরিবেশ রক্ষার বার্তাও তারা ফুটিয়ে তুলেছেন তাদের মন্ডপের পারিপার্শিক পরিবেশে। একটি গাছ একটি প্রাণ, জল অপচয় রোধ,সেভ ড্রাইভ,সেফ লাইফ, প্লাস্টিক বর্জন, ডেঙ্গু সচেতনতার বার্তাও তারা দেন। ক্লাব সভাপতি জানান তারা মুখ্যমন্ত্রীর পুজো অনুদান পেয়ে তারা কৃতঞ্জ, মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানান। বিধায়ক ডা: রাণা চ্যাটার্জী ও সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন ও শুভ কামনা জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এলাকার মানুষজনকে সচেতন থাকতেও তিনি জানান। অভিনেত্রী শ্রীপর্ণা রায় ও সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে এলাকার বেশকিছু কৃতিছাত্রছাত্রীদের ও বিশেষভাবে সম্মানিত করা হলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *