বাসুদেবপুর জেমারী নক আউট ক্রিকেট টুর্নামেন্টে জয়ী সাইন ক্লাব-এ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বাসুদেবপুর জেমারী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যাবস্থাপনায় তৃতীয় বর্ষের দুদিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার দিন।যেখানে মূখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায়,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ আরো অনেকে।এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন।যার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সাইন ক্লাব-এ বনাম শিরীষবেড়িয়া ক্লাবের মধ্যে।যেখানে জয়লাভ করে সাইন ক্লাব-এ।জয়ী দলের হাতে একটি কাপ ও পরাজিত দলের হাতে একটি কাপ তুলে দেওয়া হয়।তাছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ,ম্যান অফ দ্যা সিরিজ সহ খেলোয়াড়দের ইন্ডিভিউজল পুরস্কার দেওয়া হয়।এদিন যুবনেতা মুকুল উপাধ্যায় বলেন জেমারী বাসুদেবপুর এলাকায় প্রচুর যুব খেলোয়াড় রয়েছে, যাদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে,আমি ধন্যবাদ জানাই জেমারী বাসুদেবপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্যদের এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য।আগামী দিনে সমস্ত আঞ্চলিক কমিটির উচিত যুবকদের খেলাধূলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন একটি করে টুর্নামেন্টের আয়োজন করা।তাছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগ, কাজল গোস্বামী,গৌতম নাথ,পিন্টু বাউরি,গোপাল দাস,ভোলা সূত্রধর সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *