বিকল ট্রান্সফর্মার মেরামতির দাবীতে বিদ্যুৎ অফিসে ঘেরাও করে বিক্ষোভ

তন্ময় মাহারা: মালদা:- বিকল ট্রান্সফর্মার মেরামতির দাবীতে বিদ্যুৎ অফিসে ঘেরাও, বিক্ষোভ। বিক্ষোভ তুলতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। পুলিশের লাঠির ‘আঘাতে গুরুতর আহত একাধিক বিক্ষোভকারী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার শাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগড়া এলাকায়। জানা গেছে, এদিন ওই এলাকার বিদ্যুতের ট্রান্সফর্মার হঠাৎ করে বিকল হয়ে যায়। সেই বিকল ট্রান্সফর্মার সারিয়ে তোলার দাবীতে গ্রামবাসীরা গাজোল পাওয়ার হাউসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টার করে। কিন্তু পরিস্থিতি আয়ত্তে না আসায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। সেই লাঠিচার্জেই বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়। যারা বর্তমানে চিকিৎসাধীন গাজোল গ্রামীণ হাসপাতালে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *