বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন অভিজিত গঙ্গোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা:- বিচারপতি পদে ইস্তফা দিচ্ছেন অভিজিত গঙ্গোপাধ্যায়। রবিবাসোরীয় দুপুরে প্রায় সকলকে অবাক করে দিয়ে এ কথা জানান অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়। এদিন দুপুরে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন,কিছু ব্যক্তিগত কাজে সাত দিন ছুটি নিয়েছিলাম। কিছু কাজও এখনও বাকি রয়েছে।সোমবার হাইকোর্টে গিয়ে সেই কাজ সারতে হবে।
আগামী মঙ্গলবার ৫ ই মার্চ তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে,সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির কাছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তাঁর ইস্তফা পত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এরপর দুপুর দুটো নাগাদ হাইকোর্টের সামনে মাস্টারদা সূর্য সেনের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে তাঁর পরবর্তী পদক্ষেপ কি হবে তা স্পষ্ট করবেন। তবে রাজ্যের শাসকদলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।তিনি আজ সাংবাদিকদের জানান যে আগামীতে রাজনীতির সঙ্গে যুক্ত হবেন। তবে কোন দলের সঙ্গে যুক্ত হবেন তা খোলসা করেননি।মঙ্গলবার সব বলবেন বলে জানিয়েছেন।তিনি আরও বলেন আমি বৃহত্তর ক্ষেত্রে যোগ দিতে চলেছি। মঙ্গলবার থেকে মাঠে নেমে পড়ব। অভিজিত গঙ্গোপাধ্যায় বলেন, ভোটে লড়া অবশ্যই রাজনীতির একটা অংশ। তবে আমি চাইব আরও বেশি সংখ্যায় ভাল মানুষ রাজনীতিতে নামুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *