ঝর্ণা সরদার (দিল্লি)

বিষাদের সুর ঢাকের বোলে
কাঁসর ভাঙা গান
ভাঙা মেলা আধা প্যান্ডেল
দুচোখ যেন ম্লান ।
লাল পাড়ের শাড়ী আজ
হাতের বরণ ডালা
ধান দু্ব্বো খিলি পান
হৃদয়ে বিষাদ ঢালা ।
মায়ের মুখে সন্দেশ ভরা
ধান ঝরে পড়ে
দেখে যেন বিণু তখন
ছোটবেলায় ফেরে ।
একদিন এক টিফিন বেলা
জবা গাছের নিচে
দেখছিল চেয়ে বন্ধু তার
এনেছে টিফিন কি যে!
চেয়ে দেখে সে এনেছে
সন্দেশ বাটি ভরে
খাওয়ায় মাঝে ভাবছিল যে
দেবে দুহাত ভরে।
টিফিন শেষে ঘন্টা বাজে
কোথায় সে সন্দেশ
বন্ধু তার একা একাই
সব করেছে শেষ ।
হঠাৎ দেখে বাটায় তার
সন্দেশ আছে ভরে
চেয়ে দেখে মায়ের মুখ থেকে
পড়ছে ঝরে ঝরে।
একটু তুলে মুখে দিল
আর নিল সে মাথায়
মুহূর্ত সে রাখল বেঁধে
স্মরনিকার পাতায়।
সিদুর রাঙা মুখ যে তার
দুচোখ ছললল
বছরের মত ভুবনমোহিনী
ছেড়ে চলে গেল।