বিজয়া সম্মেলনে বেঙ্গল মিডিয়া ক্লাব

সংবাদদাতা: কলকাতা:-

বেঙ্গল মিডিয়া ক্লাবের আমন্ত্রণে গত মঙ্গলবার কলকাতার গিরিশ পার্ক প্রগ্রেসিভ হলে উপস্থিত হয়েছিলেন এক ঝাক শিল্পী, কবি সাহিত্যিক এবং সাংবাদিকগণ।
সাথে উপস্থিত হয়েছিল কিছু কচি কাঁচা,সকলের চেয়ে একটু আলাদা “স্পেশাল শিশু ফুলের দল”।।
তারা প্রত্যেকটা মানুষের মন কেড়ে নেয় গান এবং কবিতা আবৃত্তির দ্বারা।
বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তীর্থঙ্কর মুখার্জি এবং সম্পাদক কৌশর আলী সহ বেঙ্গল মিডিয়া ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যারা। সকল শিল্পীদের, মোমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে সাথে সম্মানিত করা হলো। এই অনুষ্ঠানে যোগ দেন সাংবাদিক মৃত্যুঞ্জয় বিশ্বাস, সুনন্দা বিশ্বাস,রাঞ্জিত লুধিআনোই, রবিন দত্ত, অনুপল বিশ্বাস, সম্মানীয় কৌস্তব মজুমদার, ,মারসলিন চক্রবর্তী, সোমনাথ খাঁ, জিয়াউর রহমান, নরেন গুপ্ত কলকাতা হাইকোর্ট,ডক্টর উৎসব দাস,এছাড়াও উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট গুণীজনেরা।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পরিসমাপ্তির কিছুদিন পরেই বেঙ্গল মিডিয়া ক্লাবের সমস্ত সদস্যদের শুভ বিজয়ার ভালোবাসার আলিঙ্গনে আলোকিত হয়ে উঠেছিল গোধূলি লগ্ন কাল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *