বিজয় উল্লাসকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত ৮ যুব তৃণমূল সমর্থক

নিজস্ব প্রতিবেদক,ক্যানিং:- অষ্টাদশতম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হতেই বিজয় উল্লাসে মেতে উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বিজয় উল্লাস কে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে গুরুতর জখম হলেন ৮ জন যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাসন্তী থানার অন্তর্গত চড়াবিদ্যা পঞ্চায়েতের মিশনবাজার পেটুয়াখালি এলাকায়। গুরুতর জখম হয়েছেন জিয়ারুল সরদার,আক্তার মোল্লা, ফজলুর মোল্লা, সরিফুল মোল্লা,সামানুল মোল্লা,আজগার মোল্লা,নাসির মোল্লা রফিকুল নেয়ে।
অভিযোগ এদিন রাতে যখন যুব তৃণমূল কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন,তখনই অপর গোষ্ঠীর জনা পনেরো লোকজন লাঠি নিয়ে অতর্কিতে যুব তৃণমূল কর্মী সমর্থকদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর জখম হয় ৮ জন যুব তৃণমূল কর্মী সমর্থক। অন্যান্যরা জখমদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্তরা।ঘটনা প্রসঙ্গে আক্রান্তরা বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *