বিজেপির যুবমোর্চার উদ্যোগে রক্তদান শিবির

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, ফাইনাল এক্সপোজার -: নরেন্দ্র মোদির তৃতীয় দফার শাসনকালে ১০০ দিন অতিক্রম করাকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিজেপির

আসানসোল যুব মোর্চার উদ্যোগে বার্ণপুর ‘প্রান্তিক ক্লাব’ প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় শিবির থেকে ১২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। ইস্কো হাসপাতালের সহযোগিতায় ১৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহ দেওয়া জন্য শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলা সম্পাদক অভিজিৎ রায়, বিশিষ্ট চিকিৎসক ডা. অশোক রায়, বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, যুবা মোর্চার আহ্বায়ক অরুণ বাউরী, যুবা মোর্চার সম্পাদক উজ্জ্বল মন্ডল ও সাধারণ সম্পাদক অনিরুদ্ধ ,অভিক মন্ডল, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জ্জী সহ বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব এবং পশ্চিম বর্ধমান জেলার অন্যতম রক্ত আন্দোলনের নেতা প্রবীর ধর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *