বিজেপি করার অপরাধে পানীয় জলের পাইপ লাইন কেটে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা

কুতুব উদ্দিন মোল্লা ,ক্যানিং:-

বিজেপি করার অপরাধে পানীয় জলের পাইপ লাইন কেটে সংযোগ ছিন্ন করলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। এমনই অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের আমতলি অঞ্চলের ১০৭ নম্বর বুথের হাজারীপাড়া এলাকায়।বর্তমানে পানীয়জলের সংকটে রয়েছেন গ্রামবাসীরা। তাদের কে কয়েক কিলোমিটার দূরের পার্শ্ববর্তী গ্রাম থেকে পানীয় জল আনতে হচ্ছে।জানা গিয়েছে গত পয়লা জুন ভোট গ্রহণ পর্ব মিটতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হাজারীপাড়া এলাকার পানীয় জলের সংযোগ কেটে দিয়ে পাইপ তুলে ফেলে।গ্রামবাসীদের দাবী তারা বিজেপি করতেন,যার ফলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা জলের পাইপ লাইন কেটেছে।যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটা বিজেপির লোকজন করেছে।ফায়দা তুলতে তৃণমূল কে দোষারোপ করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *