বিজেপি কাউন্সিলারের নেতৃত্বে এলাকার মানুষদের নিয়ে কুলটি বোরো কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ও স্মারকলিপি প্রদান

কৌশিক মুখার্জী: কুলটি:-  আসানসোল পৌরনিগমের ১৭ নং ওয়ার্ড তথা কুলটির বসুমাতা মন্দির সংলগ্ন এলাকায় পৌরনিগমের ওয়াটার রিজার্ভারের ছাদের অংশ ভেঙে যাওয়ার ফলে সংগ্রাহাগার থেকে পরিশোধিত পানীয় জল সরবরাহ তে সমস্যা এলাকার মানুষদের।ফলে এলাকায় পানীয় জল যতটুকু সরবরাহ হয় তা এক প্রকার দূষিত ও ঘোলাটে,পোকা মাকড়, সেওলা প্রভৃতি বলে অভিযোগ ওই এলাকার বিজেপি কাউন্সিলার ও স্থানীয়দের। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে সোমবার কুলটি ১৭নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার লালন মেহেরার নেতৃত্বে এলাকার মানুষদের নিয়ে কুলটি বোরো কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।একই সাথে তারা দাবি করেন, অবিলম্বে পরিশোধিত পানীয় জল সরবরাহ না হলে তারা পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *