বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- লোকসভা নির্বাচন মাত্র আর  ১০ দিন বাকি তার আগেই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিদের দিকে। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বিজেপি নেতা। জানা গেছে বৃহস্পতিবার মধ্য রাতে 

 বিজেপির ১ নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট অতুল বাগদির উপর চলে গুলি ।এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোড এলাকায়।

অভিযোগ,ভোলা পাসোয়ান নামে এক তৃণমূল কর্মী দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোড এলাকার বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলো।সেই খবর পেয়ে অতুল বাগদি নামে ঐ  বিজেপি নেতা বাড়ি থেকে ছুটে আসেন বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে।অভিযোগ, ঠিক তখনই ঐ গাড়ি থেকে অতুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অতুল বাগদি।ভোলা পাসোয়ান নামে ঐ তৃণমূল কর্মী ও তার দলবল ঐ গাড়িতে ছিলো।তারাই নাকি তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে ঐ বিজেপি নেতার দাবি। তিনি শুক্রবার সকালে দূর্গাপুরের দলের বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও দূর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে গোটা ঘটনার কথা জানিয়েছেন। তারপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। ছুটে আসে এজোন ফাঁড়ির পুলিশ।ঐ বিজেপি নেতা শুক্রবার সকালে গোটা ঘটনার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঐ এলাকায় একটি দোকানের সিসি টিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে ।

যদিও বৃহস্পতিবার রাতের ঘটনাকে ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *