বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো

কৌশিক মুখার্জী: আসানসোল:- একাধারে চলছে গ্রীস্মের দাবদাহ,এর ওপর শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচী। তবে প্রকৃতির উত্তাপকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারের উত্তাপই ছড়িয়ে দিচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে। আগামী ১৩ই মে অন্যান্য কেন্দ্রের সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন।তাই হাতে সময় খুবই কম, আর এর মধ্যে প্রচারে ঝাপিয়ে পরেছে সব রাজনৈতিক দল।তেমনই সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো এর আয়োজন করা হয়।সোমবার বিকালে আসানসোল শহরের বুকে হুড খোলা গাড়িতে করে র‍্যালি করেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া। এদিন আসানসোলের উষাগ্রাম অঞ্চল থেকে জি টি রোড হয়ে চিত্রা মোড় পর্যন্ত বাইক র‍্যলি করতে দেখা যায় বিজেপি কর্মীদের। এদিন প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী, জিতেন্দ্র তিওয়ারি সহ কর্মীসমর্থকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *