বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সাংবাদিক সম্মেলন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া বৃহস্পতিবার দুপুরে সেনরেল রোডে এক বেসরকারি হোটেলে বিজেপি নেতৃত্বদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন।এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী,বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী,তাপস রায়, অরিজিৎ রায় সহ আরো অনেকে।

এদিন বিজেপি প্রার্থী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা আমাকে নিজের জন্মভূমি থেকে এবারে প্রার্থী করেছেন। যদিও আমি রানিগঞ্জের জেকে নগরের ছেলে। সেখানে আমার জন্ম ও বেড়ে ওঠা। কিন্তু রাজনৈতিক কাজের কারণে আমাকে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরতে হয়েছে।  দল ঐক্যবদ্ধ আর একজোট হয়ে সবাইকে নিয়ে চলতে পারে। গত ১০ বছর ধরে আমি পশ্চিম বঙ্গের দুটি কেন্দ্র থেকে জিতে দুবার সাংসদ হয়েছি। নাম ঘোষণা করার পর থেকে  আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যাচ্ছি।মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলি সম্পর্কে জানার চেষ্টা করছি। যা আসানসোল লোকসভা কেন্দ্রে সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে তা হলো পানীয়জল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি বাড়িতে কলের জল সরবরাহ করার একটি প্রকল্প করেছেন। যা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। কিন্তু তা সত্ত্বেও, আজ বাংলা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের এমন অনেক এলাকা রয়েছে যেখানে মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায় না।আসানসোল লোকসভা কেন্দ্রের আরও একটি সমস্যা আছে যা হলো দূষণের সমস্যা। এই দূষণ রোগ হচ্ছে। তিনি বলেন, আমি নিজেই গত কয়েকদিনে এই দূষণের মুখোমুখি হয়েছি। এর থেকে আমি বুঝতে পেরেছি যে এখানকার মানুষ যে অসুবিধায় রয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দায়ী। কারণ প্রতিটি কারখানাকে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দ্বারা নিয়ন্ত্রিত করতে হয়। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে রিপোর্ট পাঠায়। সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রতিটি কারখানাকে অনুমতি দেয়। কিন্তু এখানে দেখা যায় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেন্দ্রকে ভুল তথ্য দিচ্ছে। এলাকার ধস ও পুনর্বাসন প্রকল্প নিয়ে তিনি বলেন  জেকে নগরে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আমার জন্মের পরে মাটির নিচ থেকে ধোঁয়া বার হচ্ছে। আজও বার হচ্ছে। প্রথমেই আমি বলেছিলাম যে সন্ত্রাসে বিশ্বাস করি না এবং সন্ত্রাসও করতে দেব না। সন্ত্রাস যদি কেউ করে তাকে আটকানোর সামর্থ্য আমার কাছে আছে। সন্ত্রাস পছন্দ করি না সন্ত্রাস করবোও না এবং কাউকে করতেও দেব না। আমাদের একটা ভিডিও ভ্যান আছে। সেটা প্রচারে যাচ্ছিল তার মধ্যে কোন আমাদের কার্যকর্তাও থাকে না না থাকে ফ্লাগ। বিজেপি প্রার্থী আহলুওয়ালিয়া বলেন, জিতে সাংসদ হলে অবশ্যই এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *