বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সমর্থণে প্রচারে অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা: রানীগঞ্জ:- চতুর্থদফা নির্বাচনের একেবারে শেষলগ্নে আসানসোল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে প্রচারে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রার্থীকে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে গত ১০ ই মে সন্ধ্যায় রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ী ময়দান থেকে শিশু বাগান মোড় পর্যন্ত তিনি একটি ‘রোড শো’ করেন। তার নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অনেক আগে থেকেই রানীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মোড়ে মোড়ে পুলিশ  ব্যারিকেড লাগানো হয়। দড়ি দিয়ে আটকে দেওয়া হয় জিটি রোড সংযোগকারী রাস্তা। তার ‘রোড শো’-কে কেন্দ্র করে কার্যত মানুষের ঢল নামে। এদিনও তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার আক্রমণের মূল লক্ষ্য ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক ব্যানার্জ্জী। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসানসোলের দলীয় প্রার্থী ছাড়াও কুলটির বিধায়ক ডা. অজয় পোদ্দার, বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *