বানী পাল (পাঞ্জাব)

ডিসেম্বরের শেষ দিক এলেই মনে পড়ে
বিদায় কি অতই সহজ, সহজে কি ভোলা যায়?
বছর জোড়া স্মৃতি রাতারাতি কেমনে মুছি।
প্রতি আঘাতের পর, এত এত যন্ত্রণা
এত নখের আঁচড়, কিসের প্রলেপে ঢাকি ?
বাকি থাকা অলিখিত প্রশ্নের উত্তর,
আরো একবার সজোরে আলিঙ্গনের আবদার।
বছর শেষের আবেগ,পিপাসার্ত ঠোঁটের দাবী
হোক না ডিসেম্বর, শুধু বিদায় বোলো না প্রিয়।
পাশ ফিরলেই শীত, তীব্র থেকে তীব্রতর
দাউ দাউ করে জ্বলে উঠেছে সহানুভূতির আগুন।
ডিসেম্বরের শেষেই লিখব কবিতার জন্ম বৃত্তান্ত…