বিদ্যুৎ বিভাগের গাড়ি ও কর্মীদের আটকে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বিদ্যুতের লাইন নিয়ে বিভ্রাট রূপনারায়নপুরের রূপনগর এলাকায়। এক মাস যাবত ওই এলাকায় প্রত্যেক দিনই বিদ্যুৎ লাইনের সমস্যা তৈরি হয়।কিন্তু রূপনারায়নপুর বিদ্যুৎ বিভাগে খবর দিলে সঠিক ভাবে তা কাজ করা হয় না। এই প্রচন্ড গরম সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। গতকাল রাতে রূপনগর এলাকায় কয়েকটি লাইনের ফেজ খারাপ হয়ে যায়।কিন্তু রাতের বেলায় মেরামত করার জন্য কোন লোক পাওয়া যায়না।এই বিষয় নিয়ে বহুবার রূপনারায়নপুর বিদ্যুৎ বিভাগের এস এস এর কাছে অভিযোগ জানানো হয়।কিন্তু কোন কাজ হয়নি বলেই জানিয়েছেন এলাকার মানুষ। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের গাড়ি এবং কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি অবিলম্বে তাদের এলাকায় ট্রান্সফরমার রয়েছে তা লোড অনুপাতে ছোট যা অবিলম্বে পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার দেবার দাবি জানিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আসেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন কথা বলেন।বিক্ষোভ তুলে নেওয়ার জন্য পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ উভয়ে দাবি জানাই এবং পুলিশের হস্তক্ষেপে এই বিক্ষোভ উঠে যায়।তাদেরকে আশ্বাস দেওয়া হয় অবিলম্বে তাদের প্রয়োজনীয় যে কাজ রয়েছে তা মিটিয়ে ফেলা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *