বিধায়কের হাত দিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হলো পাণ্ডবেশ্বর জুড়ে

সংবাদদাতা: পাণ্ডবেশ্বর:- সরকারের উদ্যোগে রেশনের মাধ্যমে প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে যাবে এই প্রসাদ। তথ্য ও সংস্কৃতি দফতর ও খাদ্য দফতরের যৌথ উদ্যোগে এই বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ জুন থেকে। প্রসাদের প্রতিটি বাক্সে থাকছে একটি খাজা বা পেঁড়া ও একটি গজা এবং সঙ্গে থাকছে দিঘা জগন্নাথ মন্দিরের একটি ছবি। প্যাকেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে। সারা রাজ্যের সাথে সাথে পাণ্ডবেশ্বরও শুরু হল প্রসাদ বিতরণ কর্মসূচি। পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি সহ বিভিন্ন এলাকায় প্রসাদ বিলি শুরু হল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *