বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা  

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা  

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        ওরা উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবিক পাঠাশালা’র অসহায় বাচ্চা। আর্থিক কারণে অভিভাবকরা ওদের জন্য  সঠিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করতে পারেননা।   ফলে নানান ধরনের রোগে ওরা প্রায়শই আক্রান্ত হয়। ওদের জন্য স্বেচ্ছাসেবী সংস্থাটি বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। ওদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বারাসাত সিটিজেন ফোরাম।

       সমস্ত শিবিরটি পরিচালনা করেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা.পুণ্যব্রত গুণ। সহযোগিতার হাত বাড়িয়ে দেন পিয়ালী দে বিশ্বাস ও উনার সঙ্গীরা। শিবিরে ৪০ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওদের হাতে ওষুধ তুলে দেওয়া হয়। বেশ কয়েকজন দুস্থ প্রবীণ ব্যক্তি নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেন। প্রসঙ্গত, সংস্থার পক্ষ থেকে তৃতীয়বারের জন্য এই ধরনের শিবিরের আয়োজন করা হলো।

         শিবিরটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ‘মানবিক পাঠশালা’-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সায়েরি ঘটক, পিন্টু হালদার, টিঙ্কু দাস, দীপালি গুহ, রাহুল সেন, মিতু পাল, প্রিয়া দাস, গৌতম গায়েন, পিন্টু ঘোষ, পার্থ মুখার্জ্জী, গৌতম চন্দ, কেয়া ঘোষ, অদিতি গাইন প্রমুখ।

        তাদের এই উদ্যোগের পাশে থাকার জন্য ডা. গুণ ও পিয়ালী দে বিশ্বাস সহ অন্যান্যদের এবং  বারাসাত সিটিজেন ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংস্থার অন্যতম সদস্যা অদিতি প্রকৃতিকন্যা গায়েন বললেন – সীমিত সামর্থ্য নিয়েও সবার সহযোগিতায় আমরা এই শিবিরের আয়োজন করতে পেরেছি। আশাকরি ভবিষ্যতেও আমাদের চলার পথে সবার সহযোগিতা পাব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *