বিনা নোটিশে ইসিএলের নাম করে জমি দখল চিনাকুড়ীতে

কাজল মিত্র: কুলটি:- বৃহস্পতিবার চিনাকুড়ী ৩ নং পিট কোলিয়ারীর কাছে গ্রামবাসীদের জমিতে হঠাৎ করে ডোজার এনে মাটি কাটতে শুরু করলে জমির মালিকদের বাধাতে কাজ বন্ধ করে দেয়। জমির মালিকদের বক্তব্য একটা বেসরকারি কোম্পানির মালিক সন্দীপ ঠাকুর এবং অবোধ ঠাকুর ঠীকাদারকে জমি সমান করতে কাজে লাগায় কথামতো ঠীকাদার ডোজার এনে মাটি কাটতে গেলে জমির মালিকদের বাধাতে কাজ বন্ধ করে দেয়। জমির মালিকদের দাবি ইসিএলের সাথে তাদের কোন কথা ছাড়া বেআইনী ভাবে জমি কাটতে শুরু করে।তবে তারা সেই কাজ  বন্ধ করে দেই এবং তারা জানান প্রথমে  ইসিএলের কতৃপক্ষকে এসে কথা বলতে হবে।এখানে  গ্রামের ১০০/১৫০ পরিবারের জমি রয়েছে সবার সাথে কথা বলতে হবে ।কোন শর্তে  ইসিএল কতৃপক্ষ জমি অধিগ্রহণ করছে তার জন্য একটা নোটিশ দিতে হবে তা না করে হঠাৎ মাটি কাটার গাড়ী এনে মাটি কাটতে শুরু করে দিয়েছে। ইতিপূর্বে দুবার তারা এসে মাটি কাটতে শুরু করেছিল। তখন কোম্পানির ঠীকাদারকে কাগজ দেখানোর জন্য পনেরো দিন সময় দেওয়া হয়েছিল কিন্তু তারা  কোন কাগজ দেখাতে পারেনি ।তারা যদি  নিয়ম মেনে জমি কাটলে কেউ বাধা দেবে না। অন্যদিকে ইসিএল কতৃপক্ষর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফোন তুলেন নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *