কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- গাছের ডালে এক বধু আর এক যুবকের ঝুলন্ত দেহ। এই দৃশ্য দেখে চমকে গেলেন বেশ কিছু মানুষ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো দুর্গাপুর থানার বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয়রা গরু চরাতে গিয়ে দেখতে পায় এক বধু আরেক যুবক গলায় দড়ি দিয়ে একটি গাছের ডালে ঝুলছে। তারপরেই পুলিশ পৌঁছায় সেখানে। গাছের ডাল থেকে দড়ি কেটে নামানো হয় দুজনেরই দেহ। তারপরেই ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাছের চতুর্দিক পুলিশ লেখা ফিতে দিয়ে ঘিরে দিয়েছে। যুবক দুর্গাপুর ফরিদপুর থানার জামগড়ার বাসিন্দা বলে জানা গেছে মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। কি কারনেই মৃত্যু হল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসেনজিৎ মাকুর নামের এক ব্যক্তি বলেন,”আমরা গরু চরাতে এসেছিলাম। আমাদের কয়েকজন মহিলা দেখেন দুজনের ঝুলন্ত দেহ। তারপরেই আমরা পুলিশকে খবর দিই। কিন্তু এই দু’জনকে আমরা চিনি না।”দেহে পোকা ধরেছে। ঝরে পড়ছে মাংসপিণ্ড। l
Posted inআসানসোল