বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার দুই ডাকাত দল

কৌশিক মুখার্জী: রাণীগঞ্জ:-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক ডাকাতির পরিকল্পনা করার আগেই পরপর দু দফায় দুই পৃথক দিনে অভিযান চালিয়ে দুষ্কৃতী দলের চারজন করে দুই দলের দুষ্কৃতিদের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্তের নেতৃত্বে
কুমোর বাজার ও বক্তানগর রাস্তায় এইচপি গ্যাস গোডাউনের পাশের জঙ্গলে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতরা হলো দেবেন ভূঁইয়া, মোহাম্মদ আকতার রেইন, বিবেক ডোম, ও দানিস আনসারী। তাদের গত শনিবার গ্রেপ্তারের পর রবিবার আদালতে হাজির করে পুলিশ। অন্যদিকে আরও এক ডাকাতির পরিকল্পনা করা ৪ ডাকাত দলকে বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করা হয় রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি এলাকার পেপার মিল সংলগ্ন জঙ্গলের দামোদর নদের পাশে। ধৃতরা হলো রঞ্জিত বাল্মিকী, মঙ্গল বাউরি, আকাশ বাল্মিকী ও গৌড় গোফ। এদের সবাইকে সোমবার আসানসোল জেলা আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা করার অভিযোগ দায়ের করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *