বিভিন্ন দাবিতে আসানসোলে আইন অমান্য আন্দোলন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

সন্দেশখালির ঘটনা সহ বিভিন্ন দাবিতে আসানসোলে আইনঅমান্য আন্দোলন ও জেল ভরো অভিযান করল বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জী সহ অন্যান্য নেতৃত্বরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং বেশ কয়েকজন বাম নেতা-কর্মীকে আটক করে। পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়। শান্তি বজায় রাখার জন্য এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে একহাত নেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন -

সন্দেশখালি কাণ্ডে কতদিন ১৪৪ ধারা জারি করে মানুষের ক্ষোভকে আটকাতে পারবে? মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙ্গে যাবে সেদিন পুলিশ ও সরকারকে তার জবাব দিতে হবে। আমরা কখনোই বলবনা যে মানুষ আইন নিজের হাতে তুলে নিক। অন্যদিকে আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী বলেন - পুলিশ জানে যে ওদের আটকে রাখার ক্ষমতা নেই তাই গ্রেপ্তার করেছে। আমরা বলেছিলাম সরস্বতী পুজোর আগের দিন নাহলে আমরা আসানসোল অচল করে দিতাম। এখন ওরা নিয়ে গেছে ১০-১২ জনকে। পরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *