বিভিন্ন দাবিদাবা নিয়ে এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের,দেওয়া হলো গণ ডেপুটেশন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর এরিয়ার বনজেমারী কয়লা খনির এজেন্ট অফিসের সামনে শনিবার বিক্ষোভ প্রদর্শন করলো সালানপুর ব্লকের দেন্দুয়া অঞ্চলের গ্রামবাসীরা।তাদের দাবি অবিলম্বে গ্রামের সমস্ত বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ দেন্দুয়ার মানুষের জন্য হাসপাতালে ব্যাবস্থা ও দেন্দুয়া অঞ্চলের খেলার ময়দানের উন্নয়ন এবং এলাকায় স্ট্রিট লাইটের ব্যাবস্থা করা।পাশাপাশি গ্রামের শ্মশান ঘাটের উন্নয়ন।মূলত এই কয়েক দফা দাবি জানিয়ে গ্রামের মানুষজন শনিবার দুপুরে দেন্দুয়ায় এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।পরিস্থিতির সামাল দিতে আসে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ও ইসিএলের সুরক্ষা বাহিনী।এদিন গ্রামবাসীদের তরফে বিশ্বজিৎ মাজি জানান কয়েক বছর আগেই এই এজেন্ট অফিসটি হাসপাতাল ছিলো।কিন্তু বর্তমানে ইসিএল কর্তৃপক্ষ হাসপাতালে বন্ধ করে এখানে এজেন্ট অফিস তৈরি করেছে,তিনি বলেন গ্রামবাসীদের জন্য হাসপাতালে ব্যাবস্থা করা এবং প্রতিনিয়ত সন্ধ্যার দিকে ইসিএলের যানবাহনের জেরে দেন্দুয়া মোড়ে প্রচুর জ্যাম লেগে যায় তার ব্যাবস্থা এবং গ্রামের মানুষের জন্য বিদ্যুৎ,পানীয় জল,খেলার ময়দান,শ্মশান ঘাট স্ট্রীট লাইটের ব্যাবস্থা সহ বিভিন্ন দাবি জানিয়ে গ্রামের মানুষের তরফে এজেন্ট অফিসে একটি গণ ডেপুটেশন দেওয়া হলো।এজেন্ট না থাকায় এই ডেপুটেশন ম্যানেজার ও পার্সোনাল ম্যানেজারের হাতে ডেপুটেশন দেওয়া হয়। তারা আশ্বাস দিয়েছে আগামী সাত দিনের মধ্যে তারা কি ব্যাবস্থা নিচ্ছেন তা আমাদের জানাবেন।যদি এই দাবি মানা না হয় তবে আগামী দিনে গ্রামবাসীরা সবাই মিলে বৃহত্তম আন্দোলন শুরু করবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *