বিরল প্রজাতির তক্ষক সহ পাঁচজন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা ও আসানসোল পুলিশ পোস্ট আচমকা হানা দিয়ে বিরল প্রজাতির তক্ষক সহ পাঁচজন কে গ্রেফতার করে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আসানসোল পুলিশ লাইন সংলগ্ন বার্নপুরের রোডের একটি বেসরকারী হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নাম সুজিত সিনহা, মহেশ ঘাসী, সালাউদ্দিন, মুস্তাকিম এবং সফিকুল।ধৃতরা আসানসোলের হীরাপুর এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা।শনিবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর বলেন শনিবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পোস্ট ইনচার্জের কাছে গোপন সূত্রে খবর আস যে পুলিশ লাইনের উল্টোদিকে একটি হোটেলে জনাকয়েক যুবক এসেছে। পুলিশ জানতে পারে যে, ঐ যুবকেরা বেআইনি ও নিষিদ্ধ কোনকিছু বিক্রির জন্য হোটেলে উঠেছে। এরপর আসানসোল দক্ষিণ (পিপি) থানার ইনচার্জ সঞ্জীব দের নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়। সেই টিম ঐ হোটেলে হানা দিয়ে এই ৫ জনকে আটক করে।তাদের জেরা করতে, তাদের কথায় অসংলগ্নতা ধরা পড়ে। এরপর আরো জেরা করায় এই তক্ষক কেনাবেচার বিষয়টি জানা যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির তক্ষক। তিনি আরো বলেন, গোটা বিষয়টি বন দপ্তরকে জানানো হয়েছে।  ধৃত ৫ জনের বিরুদ্ধে বন্য প্রাণী পাচার সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। রবিবার ধৃতদেরকে আসানসোল আদালতে তুলে, তাদেরকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *