বিশ্বকাপ জয়ী হলো মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের এক ছেলে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-  বিশ্ব যোগাসন কাপে বারটি দেশকে হারিয়ে ভারতবর্ষের জন্য বিশ্বকাপ জয় করল মুর্শিদাবাদের বড়ঞার সাবলপুর গ্রামের এক যুবক। জানা গিয়েছে সুমন্ত ঘোষ নামের ওই যুবক ছোট থেকেই যোগ ব্যায়াম করতে ভালবাসতেন, যোগ ব্যায়ামের বিভিন্ন প্রতিযোগিতাতেও তিনি বারংবার পুরস্কার লাভ করেছেন। সদ্য সমাপ্ত হওয়া যোগাসনের বিশ্বকাপে ভারত বর্ষকে প্রথম স্থানে পৌঁছে দিতে দেখা গেল এই যুবককে। সুমন্ত ঘোষের এই কৃতিত্বে পরিবার-পরিজন থেকে শুরু করে এলাকাবাসী প্রত্যেকেই খুশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *