পার্থ প্রতিম চ্যাটার্জী (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

বীরত্বে উন্নতিতে গর্বে গৌরবে
এমন দিন যেন বারবার ফিরে আসে।
যেদিন সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ
মহাকাশে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিলো ভারত।
যেদিন ভারতের বীরাঙ্গনারা
এমন এক রাত দিলো উপহার,
যে রাতে কভার পয়েন্টে সাদা ক্রিকেট বল
ভারতীয় নারী শক্তির হাতে তালুবন্দি হতেই
মধ্য রাত্রে ভারতের পশ্চিম আকাশে হলো সূর্যোদয়।
ক্রিকেটের সবচেয়ে ভারী সন্মান করলো জয়।
যে বাহান্ন সেকেন্ডে জন -গণ – মন মাথা উঁচু করে
সেই বাহান্ন রানে সারা বিশ্বকে দখল করলো একরাতে।
নির্ভয়ে এগিয়ে চলার রাত যেন প্রতিদিন ফিরে আসে
ভারতবাসীর এমন দিন যেন প্রতিদিন ফিরে আসে।
🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹