বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার -২০২৪

রামকৃষ্ণ চ্যাটার্জী, ফাইনাল এক্সপোজার -: পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে 'আড্ডা'র সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আসানসোল ও দুর্গাপুর মহকুমার ১২টি পূজা কমিটির হাতে 'বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৪' তুলে দেওয়া হয়। পুরষ্কার তুলে দেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, ডিসিপি হেড কোয়ার্টার অরবিন্দ আনন্দ, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এবার সেরা পুজোর স্বীকৃতি পেয়েছে দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটি, আসানসোলের আপকার গার্ডেন দুর্গা পুজো কমিটি এবং রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব। সেরা প্রতিমা বিভাগে পুরস্কার দেওয়া হয় দুর্গাপুরের লিডিং কালচারাল কাউন্সিল, আসানসোলের কল্যাণপুর আদি দুর্গাপূজা কমিটি এবং দুর্গাপুরের নবারুণ দুর্গা পূজা কমিটিকে। সেরা মণ্ডপ বিভাগে সম্মানিত হয় দুর্গাপুরের মার্কোনি দক্ষিণপল্লী দুর্গাপূজা কমিটি, চিত্তরঞ্জনের ৬ সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং দুর্গাপুরের বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মিলনী। গোপালপুর ইউনাইটেড ক্লাব, রাজবাড়ী মোড সার্বজনীন দুর্গোৎসব ও ডুমুরতলা সার্বজনীন দূর্গা পূজা কমিটি সেরা সামাজিক সচেতনতা ছড়ানোর জন্য পুরস্কৃত হয়েছে। জেলাশাসক বলেন, প্রতি বছরের মত এবারও রাজ্য সরকারের আইএনসিএ থেকে চারটি বিভাগে পুরষ্কার দেওয়া হয়েছে। বিভাগগুলো হলো সেরা প্রতিমা, সেরা প্যান্ডেল, সেরা পূজা এবং সমাজ সচেতনতা তৈরির জন্য সেরা উদ্যোগ। তিনি দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার সমস্ত বাসিন্দাদের শুভেচ্ছা জানান। তিনি প্রার্থনা করেন যে পূজা সবার জন্য যেন ভাল হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *