বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের, হাড় হিম কাণ্ডের পর নিরাপত্তার ওপর জোড়

তন্ময় মাহারা: মালদা:- গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ।বিশ্ববিদ্যালয় চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। দুজনকেই রক্তাক্ত অবস্থায়উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।এদিকে শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার বিষয় বিশেষ করে জোড় দেওয়া হয়েছে বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের তাদের পরিচয় পত্র দেখার পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় রেজিস্টার ডাক্তার বিশ্বজিৎ দাস তিনি নিজে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রবেশ গেটে দাঁড়িয়ে থেকে বিষয়টি দেখছেন।আক্রান্ত ছাত্র-ছাত্রী তারা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন গতকালই তাদের অপারেশন করা হয়েছে যদিও তাদের শারীরিক অবস্থা এখনো সংকট জনক। তবে নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *