বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা হলো মুর্শিদাবাদে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় ৭৮ তম বর্ষে ৮১ কিমি এবং ১৯ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরন প্রতিযোগিতা শুরু হয়। রবিবার ভোর ৫ টা নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে ৮১ কিমি এবং ১৯ কিমি প্রতিযোগিতা শুরু হয় এদিন দুপুর ২ টো নাগাদ জিয়াগঞ্জ সদরঘাট থেকে। প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোরাবাজার জগন্নাথ ঘাটে। ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য। ২য় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং ৩য় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কর।

পাশাপাশি পুরুষ বিভাগে ১৯  কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাভেরি। দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের ভেদান্ত যোগেশ গাডাখ। তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে। এছাড়াও ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা।দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে ঈশিতা সাহা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *