বিশ্ব পরিবেশ দিবসে কলেজর ৭৭ তম বর্ষ উপলক্ষে ৭৭ টি বৃক্ষরোপণ কলেজ ছাত্রদের

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় এই দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। এই সম্মেলন হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে,দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য।বিশ্ব পরিবেশ দিবসে মানুষকে পরিবেশ সচেতন করতে এদিন ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও পদযাত্রা বের করা হয়। ফকির চাঁদ কলেজের ৭৭ তম বর্ষ উপলক্ষে এদিন শোভাযাত্রা সহকারে বৃক্ষরোপনের জায়গায় বিভিন্ন প্রজাতির ৭৭টি বৃক্ষরোপণ করা হয়। নতুন প্রজন্মকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ বলে জানান নৈঋত রায় উইনিট প্রেসিডেন্ট ফকির চাঁদ কলেজ তৃনমূল ছাত্র পরিষদ। তিনি আরও জানান,দূষণ এখন জলে, স্থলে, অন্তরীক্ষে,এই দূষণ থেকে পরিবেশকে বাঁচাতে পারে গাছ। তাই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় এমন উদ্যোগ। শুধু অরণ্য সপ্তাহকে সামনে রেখে নয়, সারাবছর গাছ লাগাতে হবে এবং তাকে বাঁচিয়ে রাখতে হবে। প্ল্যাষ্টিক বর্জন, জল, বায়ু, মাটি বাঁচানোর বার্তা দিতে বিভিন্ন ধরনের পোষ্টার নিয়ে এই র‍্যালি বের করা হয়। পরিবেশকে সবুজ করতে মাঝে মধ্যেই গাছ আদান-প্রদান করা হয়। আর আজ সকলকে গাছ ও পরিবেশ বাঁচানোর জন্য বার্তা দেওয়া হলো। আগামীতে নদী ধার ও শহরজুড়ে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই গাছ গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন কলেজ ছাত্ররা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *