বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করল জেলা স্বাস্থ্য দপ্তর

তন্ময় মাহারা: মালদা:- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করল জেলা স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার দুপুরে মালদা মেডিকেলের আয়ুষ ভবনে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। 

সুদীপ্তবাবু জানান, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবছরের থিম করা হয়েছে, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা একান্ত প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত কর্মীরা সাধারণ মানুষকে সুস্থ করার কাজে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই কাজের মধ্যে তাদের মানসিক স্বাস্থ্য কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে বিশদে আলোচনা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়েছে। ওই ট্যাবলেট ছাড়া শহর জুড়ে প্রচার চালাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *