বিহারের গ্যাংস্টার সুবোধ সিংয়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

১৪দিনের সিআইডি হেফাজতের পর বুধবার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে পুনরায় আসানসোল আদালতে পেশ করা হলো গ্যাংস্টার সুবোধ সিংকে।চলতি মাসের ১ ও ২ তারিখ পরপর দুদিন আসানসোল জেলে রাখার পর ৩ জুলাই সুবোধ সিং কে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল। ওইদিন সিআইডির আবেদনের ভিত্তিতে সুবোধ সিংয়ের জামিন নাকচ করে ১৪ দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।
১৪ দিনের হেফাজত শেষে বুধবার সুবোধ সিং কে
আবার আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অর্পিত ভট্টাচার্যের এজলাসে পেশ করে সিআইডি। সওয়াল জবাব শেষে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩১ জুলাই সুবোধ সিংকে পুনরায় আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক।গত ১ জুলাই আসানসোল আদালত থেকে সুবোধ সিংকে আসানসোলের বিশেষ সংশোধনাগারে নিয়ে আসার সময় সিআইডির দুই আধিকারিককে হুমকি দিয়েছিলো সুবোধ সিং বলে অভিযোগ। ওই দিনই সুবোধ সিং এর বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় সিআইডি অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা করে।

এদিন সওয়াল-জবাবের সময় সরকারি আইনজীবী সুবোধ সিংকে শোন অ্যারেস্ট করতে এবং তাকে দক্ষিণ থানা নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন করেন।
সুবোধ সিং এর আইনজীবী সোমনাথ চট্টরাজ সিআইডির আবেদনের বিরোধিতা করেন।
ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট টেকনিক্যাল কারণে অর্থাৎ এই ৪১ ধারায় নোটিশ না দেওয়ার জন্যই সুবোধকে শোন অ্যারেস্ট ও হেফাজতে নেওয়ার আবেদন নাকচ করেন। পাশাপাশি তাকে ১৪ দিনের জন্য আসানসোল জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *