বীর ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অভিনন্দন যাত্রা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণে নিরীহ ভারতীয়দের রক্তে বারবার রক্তাক্ত হয়ে উঠেছে কাশ্মীর সহ ভারতের বিভিন্ন এলাকা। নাশকতা ছড়িয়ে শান্ত ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে। গত ২২ শে এপ্রিল এরকমই এক অতর্কিত আক্রমণে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে মেরে ফেলে। ঘটনার ভয়াবহতা দেখে ভারত সহ সমগ্র বিশ্ব স্তম্ভিত হয়ে পড়ে। প্রত্যাঘাত করে ভারতের বীর জওয়ানরা প্রথম আঘাতেই পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটির পাশাপাশি পাকিস্তানে অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটিগুলিও ধ্বংস করে দেওয়া হয়। সেই আঘাত প্রতিহত করার মত ক্ষমতা পাকিস্তানের সেনাবাহিনীর ছিলনা। উল্টে পাকিস্তানের প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনী চূড়ান্ত অবহেলায় প্রতিহত করে। দুর্ভাগ্যক্রমে কয়েকজন ভারতীয় বীর জওয়ান শহীদ হন। দেশের সার্বভৌমত্ব, অখন্ডতা বজায় রাখা এবং শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব ও অসমসাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের জন্য রবিবার বিকেলে আসানসোল শহরের বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্রভবন থেকে চিত্রা মোড় পর্যন্ত অভিনন্দন যাত্রা করা হয়। এদিন উপস্থিত ছিলেন আসানসোল বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী,অরিজিৎ রায় সহ শতাধিক মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *